1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“অতঃপর একজন আপোষহীন নেত্রীর বিদায়! দেশজুড়ে শোকের ছায়া”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন

“অতঃপর একজন আপোষহীন নেত্রীর বিদায়!
দেশজুড়ে শোকের ছায়া”

হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা।

বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক শক্তিশালী ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক ছিলেন। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের রাজনৈতিক ইতিহাসে এক সুস্পষ্ট অবস্থান গড়ে তোলে।

তার ইন্তেকালের খবরে রাজনৈতিক অঙ্গনসহ সমাজের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকেও শোকবার্তা আসছে।

এক শোকবার্তায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
রাষ্ট্র ও রাজনীতির বাইরে একজন মা, স্ত্রী ও সাধারণ মানুষের প্রতি সহমর্মী মানুষ হিসেবেও তিনি বহুজনের স্মৃতিতে অমলিন হয়ে থাকবেন।

দেশ আজ হারাল এক দৃঢ়চেতা রাজনৈতিক নেত্রীকে—যার জীবন ও সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির