1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“‎খালেদা জিয়ার মৃত্যুতে ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৪ জন দেখেছেন

“‎খালেদা জিয়ার মৃত্যুতে ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল”

‎ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা। 

‎সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ছাপড়হাটী ইউনিয়নে আয়োজিত এ শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এফ আই জাহাঙ্গীর মন্ডল। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুকুল মিয়া, জেলা জিয়া পরিষদের সদস্য আমিনুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক শাহ আলম (বিএসসি)সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরা।

‎সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার রক্ষায় তার আপসহীন সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন,বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রজ্ঞাবান ও সাহসী নেত্রীকে হারাল। তিনি আজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন।

‎নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

‎আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির