1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“লালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল”

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

“লালপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকালে লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাংগঠনিক সম্পাদক আল বেরুনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, ধর্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিমুল আলী, সদস্য তরিকুল ইসলাম, মিঠুন আলী প্রমুখ।

দোয়া পূর্ব আলোচনায় প্রেসক্লাব নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন মহীয়সী আপসহীন নারী, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমৃত্যু সংগ্রাম করে গেছেন, তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে পথ দেখাবে, আমরা তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ও সুস্থতা কামনা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির