1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শিবচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১১২ জন দেখেছেন

“বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শিবচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯জানুয়ারী) বাদ জুম্মা মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উতরাইল হাট মাঠে শিরুয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো:নাসির উদ্দীন, শিরুয়াইল ইউনিয়ন সভাপতি আলমগীর খোন্দকার, সাধারণ সম্পাদক মেজবাউদ্দীন টিপু,উপজেলা যুবদল নেতা বাকাউল করিম খানসহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।

বিএনপি নেতা মেজবাউদ্দীন টিপুর সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্যে নাদিরা মিঠু চৌধুরী বলেন,
আমাদের সকলের প্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী জনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আপনারা সকলে নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে শিবচরে মনোনয়ন দিয়েছে,আপানারা সকলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য কাজ করবেন। এ সময় তিনি আরো বলেন জনগণের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হতে পারি তাহলে জনগনের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবো।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উতরাইল হাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফয়জুল। দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির