1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“হাকিমপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ জন দেখেছেন

“হাকিমপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত”

মোঃ সাকিব হিলি হাকিমপুর প্রতিনিধি

হাকিমপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও জননন্দিত নেতা প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন ভূমিকা রেখে গেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ থেকে আমাদের শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদান স্মরণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করা হয়।

উল্লেখ্য, দোয়া মাহফিলের আয়োজন করে হাকিমপুর পৌর শ্রমিক দল। আয়োজকরা জানান, ভবিষ্যতেও দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির