1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“গণতন্ত্রের চাবিকাঠি ভোটাধিকার “দেশের চাবি আপনার হাতে” মূলমন্ত্রে খাগড়াছড়িতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা”

  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ জন দেখেছেন

“গণতন্ত্রের চাবিকাঠি ভোটাধিকার
“দেশের চাবি আপনার হাতে” মূলমন্ত্রে খাগড়াছড়িতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে “দেশের চাবি আপনার হাতে”—এই প্রেরণাদায়ী মূলমন্ত্রকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় জেলা শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অবসরপ্রাপ্ত) সুপ্রদীপ চাকমা।
সভায় বক্তারা বলেন, গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মাধ্যম। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই জনগণ তাদের মতামত, আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার দিকনির্দেশনা নির্ধারণ করতে পারে। তাই গণভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, বরং প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক কর্তব্য।
বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সচেতন ভোটারই মূল চালিকাশক্তি। এ ক্ষেত্রে ভীতি, বিভ্রান্তি ও উদাসীনতা দূর করে ভোটারদের আস্থা ও অংশগ্রহণ বাড়াতে সরকারি-বেসরকারি সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা।
এ ছাড়া সভায় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী, জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন, যা সভাটিকে আরও অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত করে তোলে।
সভায় স্বাগত বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জাবেদ কায়সার জেলায় গণভোট উপলক্ষে চলমান বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও ভোটার উদ্বুদ্ধকরণে গৃহীত নানামুখী উদ্যোগ তুলে ধরেন। এ সময় গণভোটের ১২ দফা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়, যাতে ভোটাররা পুরো প্রক্রিয়া, লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে, ভোটার উপস্থিতি বৃদ্ধি করবে এবং সর্বোপরি দেশে গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির