“দিনাজপুরের হিলিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
মোঃ সাকিব হিলি হাকিমপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান তুলে ধরে আলোচনা করেন। পাশাপাশি তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় হাকিমপুর পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথেই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া কামনা করা হয়।
Leave a Reply