1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুলাউড়ায় শীতবস্ত্র বিতরণ”

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুলাউড়ায় শীতবস্ত্র বিতরণ”

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএর উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচি ১৯ জানুয়ারি সোমবার কুলাউড়া শহরের ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হয়। সৈয়দ রাশিদ আলি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক এম. মুক্তাদির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রাশিদ আলি ফাউন্ডেশনের সভাপতি এবং বিএনপি নিউ জার্সি স্টেট নর্থের সভাপতি সৈয়দ জুবায়ের আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করেছিলেন এবং বেগম খালেদা জিয়া আজীবন মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবিক রাজনীতির পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ চৌধুরী, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার পরিচালক মাহফুজ আহমদ, মহিলা দল নেত্রী ইতি, উপজেলা প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি এম. মসব্বির আলী, দৈনিক গণকণ্ঠ জেলা প্রতিনিধি সৈয়দ মিছবাহ, দৈনিক দেশের কণ্ঠ উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, সাংবাদিক শামসুদ্দিন বাবু, জামাল হোসেন তারেক, মাহফুজুর রহমান মাহি, আজিজুল ইসলাম, কামরুজ্জামান জুয়েল, আব্দুল জব্বার বাহার, নাইমুল ইসলাম, রহমান তারেক, রেজাউল ইসলাম শাফী ও মো. তাহমিদুর রহমান।
এসময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধকে ধারণ করেই বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো দীর্ঘদিন ধরে মানুষের দুঃখ-কষ্টে পাশে রয়েছে। প্রবাসে থেকেও বিএনপি নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএর নেতৃবৃন্দ দেশের অসহায় মানুষের কথা ভুলে যাননি, যা প্রশংসার দাবি রাখে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুক্ত স্কাউট এবং গ্লোবাল রেড লাইফ লাইন ব্লাড সাপোর্টের বিপুল সংখ্যক সদস্য। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির