1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন; খাগড়াছড়িতে প্রতীক বরাদ্দ ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা”

  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ জন দেখেছেন

“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন;
খাগড়াছড়িতে প্রতীক বরাদ্দ ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় খাগড়াছড়ি সংসদীয় আসনের ১১ জন প্রার্থী উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
বিএনপির ওয়াদুদ ভূইয়া (ধানের শীষ), জামায়াতে ইসলামী’র এয়াকুব আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান (ফুটবল), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙ্গল), গণ অধিকার পরিষদের দিনময় রোয়াজা (ট্রাক), বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা (রকেট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী (আপেল), স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা (কলস) এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা (হারিকেন)।
প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন নির্বাচনী আচরণবিধি, প্রচারণা নীতিমালা ও আইনগত বিষয়াবলি তুলে ধরেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির