1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শিবচরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ জন দেখেছেন

“খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শিবচরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত”

সহিদুল ইসলাম,শিনচর (মাদারীপুর) প্রতিনিধি:

বিএনপির সাবেক চেয়ারপার্সন আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের শিবচরে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, জেলার শিবচর উপজেলার ভান্ডারীকান্দি বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে ভান্ডারীকান্দি মাদ্রাসা মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি মনোনীত মাদারীপুর-২ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া ও বিশেষ অতিথি হিসেবে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচনে মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তারকে বিজয়ী করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। শিবচর উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ শাহাদাৎ হোসেন খানের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক নাদিরা আক্তার বলেন, দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি কথা দিচ্ছি শিবচরে আর্ন্তজাতিক মানের হাসপাতাল নির্মানসহ বিভিন্ন উন্নয়নে সমানতালে কাজ করবো। আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির