1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“জবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এআই-ইংলিশ ওয়ার্কশপ, ইনকিউবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ জন দেখেছেন

“জবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এআই-ইংলিশ ওয়ার্কশপ, ইনকিউবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত”

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তুলতে এআই ও ইংলিশ বিষয়ক ওয়ার্কশপ এবং বিজনেস ইনকিউবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ) আস-সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষামূলক উদ্যোগ ‘মেধাবী’ (MEDHABI)-এর তত্ত্বাবধানে সকালে প্রথম সেশনে ‘স্কেল আপ ইউর গ্রোথ উইথ এআই ও ইংলিশ’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। একই আয়োজনে দ্বিতীয় সেশনে ‘এআই ও বিজনেস ইনকিউবেশন’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম  বলেন, “আবাসন সংকট জবি শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা হলেও আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্প শিক্ষার্থীদের আবাসন ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বিশেষ অতিথির বক্তব্যে জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিল উন্নয়ন এখন সময়ের দাবি। ক্যারিয়ার গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র হল-১ এর প্রভোস্ট ড. মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

ওয়ার্কশপে এআই টুলসের ব্যবহার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের হেড অব একাডেমিকস মোঃ কামরুল হাসান ও সিনিয়র ইনস্ট্রাক্টর ফরিদ উদ্দিন খান।

দ্বিতীয় সেশনের প্রতিযোগিতায় জবির ৫০টির বেশি দলের মধ্য থেকে নির্বাচিত সেরা ছয়টি দল তাদের এআই-ভিত্তিক ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করেন।

উল্লেখ্য, অনুষ্ঠান সঞ্চালনা করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পের ইনচার্জ মামুনুর রশিদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির