“মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আফাজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি,জনাব মোহাম্মদ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন খান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কালাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আফাজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এফ.এম মোখলেছুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রাকিব হাসান, সহ-সভাপতি, নরসিংদী জেলা ছাত্রদল।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
ভবিষ্যতে শিক্ষা, সামাজিক ও মানবিক কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply