1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় সবক অনুষ্ঠান সম্পন্ন” পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল ঘোড়াঘাটে শিশু সুরক্ষা বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু” সরিষামূড়ী ইউনিয়নের বখাটে ফয়সালকে নিয়ে এলাকা চরম ক্ষোভ ও উত্তেজনা স্বপ্রণোদিত বিবৃতিতে সম্পৃক্ততা নেই অধ্যাপক নাহরিন ইসলামের” জয়শ্রী ইউনিয়নকে উন্নত ও মডেল ইউনিয়নে রূপ দিতে চান ডা. মো. মজিবুর রহমান মজুমদার” সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের” বিভিন্ন সমস্যা সমাধানে ১৮ দফা দাবি, তাজউদ্দীন হলে প্রশাসন-শিক্ষার্থী বৈঠক” “দেশে ফেরায় ৪ রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা দিল বীর মাইজদিয়া প্রবাসী কল্যাণ সংগঠন”

“রৌমারীতে শিক্ষার্থীদের”জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন”শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

“রৌমারীতে শিক্ষার্থীদের”জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন”শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত”

চৌধুরী নাজমুল রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

সিইএমআরসিবি রিভার প্রকল্প,এলজিইডি আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে “জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন দক্ষতা প্রশিক্ষণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।১৭ সেপ্টেম্বর ২০২৬, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। ধারাবাহিকভাবে ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।প্রতি সেশনে মোট ২০জন করে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণে ফ্যাসিলেটর হিসাবে দায়িত্ব পালন করেন রিভার প্রকল্পের ফিল্ড অফিসার শাহ মোঃ আব্দুল মোমেন ও শাহনাজ খাতুন। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম মনোয়ারা, সহকারী শিক্ষক মাকসুরা বেগম। রিভার প্রকল্পের শিক্ষার্থীদের “জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়ন”শীর্ষক এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস,সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বন্যাসহ নানা দুর্যোগ এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তারা আরও সক্ষম হয়ে উঠবে। একই সঙ্গে তারা দায়িত্বশীল, আত্মনির্ভর ও সফল মানুষ হিসেবে গড়ে উঠবে। উল্লেখ্য,পরিকল্পিত কর্মপরিধির আওতায় তিনটি ডেলিভারেবলের মাধ্যমে এগিয়ে চলছে সিইএমআরসিবির কার্যক্রম। ‘বিশ্লেষণ ও কৌশল প্রণয়ন’ শীর্ষক প্রথম ডেলিভারেবলের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন চলছে দ্বিতীয় ডেলিভারেবল ‘প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন’ কার্যক্রম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির