1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন” সবুজ বাংলাদেশের স্বপ্নে রংপুরে ৬০ শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ” নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন জননেতা মাহবুব আলম” মুরাদনগরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“দাখিল-২৬ কৃতী শিক্ষার্থীদের আন-নাহদা মডেল মাদরাসায় তাৎক্ষণিক ফুলেল সংবর্ধনা”

  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৪৬ জন দেখেছেন

“দাখিল-২৬ কৃতী শিক্ষার্থীদের আন-নাহদা মডেল মাদরাসায় তাৎক্ষণিক ফুলেল সংবর্ধনা”
মোঃ রায়হান উদ্দিন মাসউদ
২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের তাৎক্ষণিক ফুলেল সংবর্ধনা দিয়েছে আন-নাহদা মডেল মাদরাসা। কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

২০২৬ সালের দাখিল পরীক্ষায় আন-নাহদা মডেল মাদরাসা থেকে মোট ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে গোল্ডেন A+ পেয়েছে ৫ জন, মোট A+ পেয়েছে ৯ জন, A পেয়েছে ১২ জন এবং A- পেয়েছে ৪ জন। মাদরাসাটিতে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এবারের ফলাফলে গোল্ডেন A+সহ A+ অর্জনের সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. কামরুল হাসান শাহীন, সেন্ট্রাল প্রিন্সিপাল শায়খ নূরুল ইসলাম সিরাজী, বালক শাখার সাবেক প্রিন্সিপাল মাওলানা কামরুজ্জামান মুজাহিদ এবং আন-নাহদা মডেল মাদরাসার বালক, বালিকা ও হিফয শাখার সম্মানিত প্রিন্সিপালবৃন্দ। এ সময় সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তাৎক্ষণিকভাবে তাদের সংবর্ধনা জানানো হয়। শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও পুরো আন-নাহদা পরিবার আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে আন-নাহদা মডেল মাদরাসার শিক্ষকমণ্ডলী ও কর্তৃপক্ষ কাজ করে যাবে।
দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে আন-নাহদা মডেল মাদরাসা পরিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির