1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার” জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

“শতভাগ ফেল হওয়ায়, ঠাকুরগাঁওয়ে পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ”

  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৫ জন দেখেছেন

“শতভাগ ফেল হওয়ায়, ঠাকুরগাঁওয়ে পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ”

মো. আরফান আলী :
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুূরগাঁও জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। ফলাফলে এমন বিপর্যয়ের ঘটনায় সংশ্লিষ্ট পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা দপ্তর।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকূরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঠাকূরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারে-নি। একই উপজেলার অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ের সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচজন এবং তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ের পাঁচজন পরীক্ষার্থীও শতভাগ অকৃতকার্য হয়েছে।
এ ছাড়া হরিপূর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই ফেল করেছে। ফলে পাঁচটি বিদ্যালয়ের প্রত্যেকটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, শিক্ষার মান ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, “পাঁচটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের ডেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, বিদ্যালয়গুলোর ফলাফলের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির