1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ জন দেখেছেন

“আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত”

ইকরামুল হুসাইন, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আগরদাঁড়ী আমিনিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় অভিভাবক সমাবেশ–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অত্র প্রতিষ্ঠানের সু-যোগ্য অধ্যক্ষ ড. রুহুল আমিনের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহীদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সন্তানদের পড়ালেখার প্রতি নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিতে শিক্ষকদের ভূমিকা সর্বাগ্রে, কারণ তারাই সমাজে মানুষ গড়ার প্রকৃত কারিগর।
সমাবেশে অভিভাবকগণ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। পরিশেষে দোয়ার মাধ্যমে অভিভাবক সমাবেশ–২০২৬ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির