“ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়”
মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার কচুয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত )মোঃ নুর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাগর আলী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন,সাবেক সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আড়বাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, ঢুষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মানিক, সহকারী শিক্ষক মোঃ রুবেল আলী, ধর্মীয় শিক্ষক আবু তালেব,সাবেক শিক্ষক মওলানা আবুল কালাম প্রুমুখ.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলম.
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ নুর ইসলামকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়। বক্তারা তাঁদের বক্তব্যে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।
Leave a Reply