1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খাগড়াছড়িতে লেবু চাষে নতুন যুগের সূচনা: কৃষকদের নিয়ে ‘বিনা’র বিশেষ প্রশিক্ষণ”

  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৩১ জন দেখেছেন

“খাগড়াছড়িতে লেবু চাষে নতুন যুগের সূচনা: কৃষকদের নিয়ে ‘বিনা’র বিশেষ প্রশিক্ষণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

পার্বত্য খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী কৃষক প্রশিক্ষণ,যেখানে আলোচনায় ছিল লেবু, তবে শুধু সাধারণ লেবু নয়, বরং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও রোগ প্রতিরোধী লেবুর জাত।

“একটি লেবু বদলে দিতে পারে একটি পরিবার, এমনকি একটি জনপদের কৃষি অর্থনীতি”এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আয়োজিত এই প্রশিক্ষণ ছিলো একেবারেই হাতে-কলমে শেখার আয়োজন।

রোববার (২৯ জুন) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয় এ কার্যক্রম, যা বাস্তবায়িত হয় বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম। বিনা উপকেন্দ্র’র বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত এর সঞ্চালনায়  ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, যিনি বলেন,”পার্বত্য অঞ্চলের অনন্য জলবায়ু ও মাটি লেবুর আধুনিক জাত চাষের জন্য একটি সোনালি সম্ভাবনা। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা শুধু প্রযুক্তি নয়, বরং ভবিষ্যতের পথে হেঁটে যাচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ অংসিংহ্লা মারমা, যিনি হাতে-কলমে লেবুর বংশবিস্তার, কলম তৈরির কৌশল ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকেরা জানান, এই জাতের লেবুর গাছ কম সময়ে ফল দেয়, রোগ প্রতিরোধী এবং বাজারে ভালো দাম পাওয়া যায়।

এ সময় বিনা উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য ও বাজার সম্ভাবনা,কলম ও চারা তৈরি প্রক্রিয়া,পাহাড়ি অঞ্চলের জন্য উপযোগী লেবু চাষের কৌশল,কৃষকের আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সম্ভাবনাসহ লেবুর চাষ,বংশ বিস্তার ও কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণ শুধু একটি দিনের কর্মসূচি নয়,এ যেন খাগড়াছড়ির পার্বত্য জনপদে টেকসই কৃষির সম্ভাবনার এক নতুন দরজা উন্মোচনের সূচনা!

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির