1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন” সবুজ বাংলাদেশের স্বপ্নে রংপুরে ৬০ শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ” নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন জননেতা মাহবুব আলম” মুরাদনগরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল নগদ সহায়তা ও হাইজিন কিট”

  • আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৮ জন দেখেছেন

“খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল নগদ সহায়তা ও হাইজিন কিট”

খাগড়াছড়ি প্রতিনিধি:
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনকন্ডিশনাল মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (MPCG) এবং হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেলে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়িত “Alert B075: Humanitarian Assistance to Flood and Landslide Affected People in Chattogram Division” প্রকল্পের আওতায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।
বক্তারা বলেন, সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে খাগড়াছড়ির বহু পরিবার ঘরবাড়ি, জীবিকা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন সংকটময় সময়ে জরুরি নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দৈনন্দিন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও জানান, স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়ন এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের আওতায় দুর্গত পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণের পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমেও সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের খাগড়াছড়ি প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির