নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী
(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা (১৮৩৫৪)মিজ্ সানজিদা চৌধুরী। আগামী ২৬ জুলাই (রবিবার) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করবেন বলে উপজেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য যে, গত ২২শে জুলাই ২০২৬ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সংস্থাপন শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদায়ন এবং উল্লেখিত কর্মস্থলের আদেশ জারি করা হয়।
মিজ্ সানজিদা চৌধুরী প্রশাসন ক্যাডারের একজন দক্ষ, অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তা। কেন্দুয়ায় যোগদানের পূর্বে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে কাজ করেছেন।তাছাড়া তিনি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
বিগত প্রশাসনিক দক্ষতা, সততা এবং জনসেবামুখী দূরদর্শী মনোভাবের জন্য পূর্ববর্তী কর্মস্থলগুলোতে তিনি বিশেষভাবে প্রশংসিত হয়েছেন।মিজ্ সানজিদা চৌধুরীর যোগ্য নেতৃত্বে কেন্দুয়া উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের দৌড়গোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জনসেবার মান- এক নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা করছেন, স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ।
Leave a Reply