“নেত্রকোণা-৪ আসনে স্বামী-স্ত্রীর – দ্বিমুখী মনোনয়ন দাখিল”
পলাশ পাল, জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে -১৬০ নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ অন্যদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্রও দাখিল করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আলোচনায় উক্ত আসন সহ বাকি চারটি আসনের প্রার্থী সহ সাধারণ জনগণের মাঝে এ বিষয় নিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবে নতুন মাত্রা যোগ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,একই আসনে স্বামী-স্ত্রীর মনোনয়ন জমাদান নির্বাচনী রাজনীতিতে বিরল নয়।অনেক ক্ষেত্রে এটি সম্ভাব্য অনিশ্চয়তা বা শেষ মুহূর্তের রাজনৈতিক মেরুকরণ বিবেচনায় রেখে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত হতে পারে বলে মনে করেন তারা।
আজ (২৯ ডিসেম্বর)সোমবার বিকেল ৪টার দিকে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লুৎফুজ্জামান বাবর নিজে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিকেল সাড়ে ৪+টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।জেলা
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র সহ সকল মনোনয়ন পত্রই নির্বাচনী আইন অনুযায়ী গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী যথাসময়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।বিশেষভাবে উল্লেখ্য যে উক্ত আসনটিতে লুৎফুজ্জামান বাবর এবং তার স্ত্রী দুজনেরই ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
Leave a Reply