1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

‘আদিবাসী’ স্বীকৃতি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পিসিএনপি”

  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯৫ জন দেখেছেন

‘আদিবাসী’ স্বীকৃতি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পিসিএনপি”

খোকন বিশ্বাস ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র ‘আদিবাসী’ স্বীকৃতি দাবী এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’ সংশোধন করে ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)’ প্রণয়নের বিতর্কিত উদ্যোগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

সোমবার সকালে শহরের কেন্দ্রীয় শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো।

মানববন্ধনে বক্তারা বলেন, “এ ধরনের উদ্যোগ সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং সংবিধানের মূলচেতনার পরিপন্থী।”

বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবীর, জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রানা এবং সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন,”এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে বিভাজন ও অস্থিরতা তৈরি হবে, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।”

তারা এই প্রস্তাবিত আইন দ্রুত বাতিল করে পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নীতি প্রণয়নের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির