“ঘোড়াঘাটে প্রগতিশীল পিএনপি অসহায়
মানুষের মাঝে শীতবস্ত্র বিতারণ করেন”
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রগতিশীল জাতীয়তাবাদীদল পিএনপি গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতারণ করেন।
অত্রদলের মহাসচিব আলহাজ আহমেদুর রহমান খোকন। উত্তর অঞ্চলে ঘোড়াঘাটে কয়েকদিন ধরে হিমের হাওয়া আর কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেরে যাওয়ায় তিনি শুক্রবার বিকেলে থানা মসজিদ চত্বরে ১৫০টি গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতারন করেন।
এ সময় অত্র মসজিদের ইমাম ফরিদুর ইসলামের সভাপতিত্বে-প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রগতিশীল জাতীয়তাবাদীদল পিএনপির মহাসচিব আলহাজ লায়ন আহমেদুর রহমান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ব্যাংকের অফিসার আহাম্মদ আলীসহ আরো অনেকে।
Leave a Reply