1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার” জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

অর্ধশতাধিক পরিবারে অভিযাত্রীর ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫১২ জন দেখেছেন

মানবিক প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে অভিযাত্রী মানবিক ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, যা প্রমাণ করে মানবিকতা এখনও বেঁচে আছে মানুষের হৃদয়ে।

সম্প্রতি আয়োজিত এই কার্যক্রমে ৫৭টি পরিবারে বিতরণ করা হয় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী— তেল, চিনি, সেমাই, লবণ ও দুধ। একটি পরিবারে পৌঁছে দেন ২ কেজির মতো মুরগি। সামান্য এই উপহারই যেন অসহায় পরিবারগুলোর জন্য ঈদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। অনেকেই চোখের কোণে আনন্দের অশ্রু নিয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব পরিবারের অনেকেই নিত্যদিনের চাহিদা পূরণ করতেই হিমশিম খায়। সেখানে ঈদের মতো উৎসব তাদের কাছে প্রায় স্বপ্নের মতো। ঠিক সেই মুহূর্তেই অভিযাত্রী মানবিক ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংগঠনের পরিচালক, শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থী এসএম আব্দুল্লাহ ফাহাদ জাকির জানান, “আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই প্রকৃত সুখ। সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।” এই মহৎ উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছে। এমন কার্যক্রম আমরা ২০১৮ সাল থেকে শুরু করেছি, ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

পরিচালক আরও বলেন, অল্প সামর্থ্য দিয়েও যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই, তবে ঈদের আনন্দ সত্যিই সবার জন্য হয়ে উঠবে পরিপূর্ণ। অভিযাত্রী মানবিক ফাউন্ডেশনের এই উদ্যোগ তাই আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম।

সংগঠনের অন্যতম সদস্য মোস্তফা জাকির বলেন, ঈদের আনন্দ হোক ভাগাভাগিতে অসহায়, গরিব, এতিমদের সাথে। লোহাজুরীতে অভিযাত্রী মানবিক ফাউন্ডেশনসহ অন্যান্য সামাজিক, মানবিক সংগঠনগুলো এক হাজার অধিক অসহায়, গরিব, বিধবা ও এতিমদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। সকলের প্রতি জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

পরিচালক ও সদস্যরা অভিযাত্রী মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সম্মানিত দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন আপনাদের সহযোগিতায় অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আল্লাহ পাক আপনাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন, আমীন। 🤲

এবারের বাস্তবায়নে বিশেষভাবে যারা সময়, শ্রম ও আর্থিক সহযোগিতা করেছেন তারা হলেন- পরিচালক এস. এম আব্দুল্লাহ ফাহাদ জাকির, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মোবারক হোসেন দশপাখি, আব্দুস সালাম, মোবারক হোসেন পূর্বচর, উত্তর লোহাজুরীর রকিবুল ইসলাম, মোস্তফা জাকির ও মাওলানা জাকির হুসাইন, জালালপুরের রফিক , গোবরিয়ার বোরহান খাঁন, টুনিয়ার চরের হৃদয় খাঁন, দশপাখির মোজাহিদুল ইসলাম ও মধ্য বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হায়দার প্রমুখ। এছাড়াও যারা সময়, শ্রম, পরামর্শ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে সাথে ছিলেন সকলের প্রতি জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির