1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খাগড়াছড়িতে এসএসসি,এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক সভা”

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৯ জন দেখেছেন

“খাগড়াছড়িতে এসএসসি,এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক সভা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, সঠিক পড়াশোনার কৌশল ও আত্মবিশ্বাস বাড়াতে খাগড়াছড়িতে এক অনুপ্রেরণামূলক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের কুমারধন রোয়াজা পাড়া রাবার বাগানে য়াক বাকসা ক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় য়াক বাকসা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিতা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন,“পরীক্ষার আগের সময়টুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত রুটিন মেনে পড়াশোনা, আত্মবিশ্বাস ও সততা থাকলে ভালো ফল নিশ্চিত। পাহাড়ের শিক্ষার্থীদের কোনোভাবেই পিছিয়ে থাকার সুযোগ নেই।”
বিশেষ অতিথি কুজেন্দ্র-মল্লিকা মডার্ন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“শেষ সময়ে নতুন কিছু না পড়ে পাঠ্যবইভিত্তিক প্রস্তুতি, গুরুত্বপূর্ণ অধ্যায় পুনরাবৃত্তি এবং পূর্বের প্রশ্ন বিশ্লেষণই সাফল্যের চাবিকাঠি।”

পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা
সভায় বক্তারা পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন,যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে রুটিন অনুযায়ী পড়াশোনা করা,পাঠ্যবই ও সিলেবাসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া,প্রশ্ন বুঝে উত্তর লেখার অনুশীলন করা,পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনায় সতর্ক থাকা,অযথা ভয় বা চাপ না নিয়ে স্বাভাবিক থাকা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা। এছাড়াও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা, নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা ও মনি ভূষণ ত্রিপুরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রাখার আহ্বান জানান।

সভায় স্থানীয় ও প্রত্যন্ত এলাকার এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির