“চরদূর্লভ খাঁ মা” আরিফুল কুরআন মাদরাসার হিফজ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
আমিনুল ইসলাম জনি,কাপাসিয়া, গাজীপুর।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান,চরদূর্লভ খাঁ মা’আরিফুল কুরআন মাদরাসার হিফজ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল সুন্দরভাবে শেষ হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব।
সবক প্রদান করেন,হযরত মাওলানা ড. হোসাইন মাহমুদ ফারুক, অধ্যাপক, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব নরসিংদী।
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,হযরত মাওলানা রফিকুল ইসলাম মনোহরদী,মাওলানা তাওহিদুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হয়।
Leave a Reply