“নরসিংদী প্রেসিডেন্সি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন”
আমিনুল ইসলাম জনি,নরসিংদী।
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, রোজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী প্রেসিডেন্সি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বর্ণাঢ্য আয়োজন করা হয়। নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ কানিজ ফাতেমা মহোদয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় আজকের সুন্দার অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন স্যারের গবেষণামূলক প্রবন্ধ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটিতে একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে ওঠে। শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের বক্তব্য অনুষ্ঠানকে নান্দনিকতায় ভরিয়ে তোলে।
শিক্ষার্থীদের মাঝে হাতের সুন্দর লেখা, হামদ-নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন ছিল চোখে পড়ার মতো একটি ইভেন্ট। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট ভুলে দেওয়া হয়। এছাড়াও শহিদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রকাশিত একটি সুন্দর ম্যাগাজিন একুশ-এর মোডক উন্মোচন করা হয় এবং এটি সকলের মাঝে বিতরণ করেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও একুশ সম্পাদক ড. মো. মোয়াজ্জেম হোসেন।
পরিশেষে ভাষা শহিদদের জন্য দুয়া করে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply