1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নব দিগন্ত ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানী অপারেশন”

  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন

“নব দিগন্ত ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানী অপারেশন”

মোঃ আঃরাকিব,মনোহরদী,নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “নব দিগন্ত ক্লাব”র উদ্যোগে গাংকুলকান্দী গ্রামে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ছানী অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পটি আয়োজন করা হয় গাক চক্ষু হাসপাতাল এর তত্ত্বাবধানে এবং শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল – বাংলাদেশ অফিস এর অর্থায়নে।

ক্যাম্পের উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান ভূইয়া, সহযোগী অধ্যাপক, নরসিংদী সরকারি কলেজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব দিগন্ত ক্লাবের বোর্ড অব ডিরেক্টরস এর সদস্যবৃন্দ – মুহাম্মদ মোশারফ হোসেন, রফিকুল ইসলাম সরকার ও মাসিহুর রহমান আফরাদ।

ক্যাম্পে প্রায় ৩০০ জনেরও বেশি চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৩০ জন রোগীকে ছানী অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে, যাদের অপারেশন ঢাকায় গাক চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে সম্পন্ন হবে – সম্পূর্ণ বিনামূল্যে।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় এবং রোগীদের সেবা প্রদানে নব দিগন্ত ক্লাবের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এ আয়োজন উপলক্ষে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ক্যাম্পকে সফল করে তোলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির