1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“সংঘবদ্ধ প্রশ্নপত্র চক্রের কবলে প্রধান শিক্ষক আফসার আলী”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯২ জন দেখেছেন

“সংঘবদ্ধ প্রশ্নপত্র চক্রের কবলে প্রধান শিক্ষক আফসার আলী”

শিহাবুস সাকিব,উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি:

সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের হোতাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নিজের জীবন নিয়ে ঝুঁকির মুখে পড়েছেন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী। এদিকে প্রশ্নফাঁস চক্রের হোতাদের বিরুদ্ধে বুধবার (২৩ জুলাই) বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাসহ অনলাইন পোর্টালে

সংবাদ প্রকাশ হলে তারা সংঘবদ্ধভাবে প্রধান শিক্ষক আফসার আলীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের হোতাদের প্রাণনাশের হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রধান শিক্ষক আফসার আলী।

অভিযোগে জানাযায়, সিরাজগঞ্জ সালেহা-ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ দীর্ঘদিনের। এবিষয়ে একাধিকবার

তদন্ত হলেও আলোর মুখ দেখেনি। বিশেষ করে গত বছর সেপ্টেম্বর মাসে প্রশ্নফাঁসের বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক আফসার আলী সোচ্চার হলে

উল্টো তাকেই লাঞ্ছিত ও অপদস্থকরা হয়। সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের শিক্ষকরা এ বিদ্যালয়ে একটি শক্ত সিন্ডিকেট গড়ে তুলেছেন। তারা বছরের পর বছর ও যুগের পর যুগ একই কর্মস্থলে থেকে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করা ও প্রাইভেট না পড়লে মার্ক কম দেওয়াসহ নানা অপকর্ম করে আসছেন, কিন্তু অভিযুক্ত ওই শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণেই প্রত্যেক পরীক্ষার আগেই প্রশ্নফাঁস হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হয়নি। গত জুন মাসে অভিভাবকরা আবারও অভিযোগ দিয়েছেন। এবারও বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানানো হয়েছে। এতে এবার কী পদক্ষেপ গ্রহন করেন জেলা প্রশাসক সে প্রতীক্ষায় রয়েছেন অভিযোগকারী অভিভাবকরা।

এদিকে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করে প্রশ্নফাঁসের বিষয়ে প্রধান শিক্ষক আফসার আলী বলেন,আমি যতবার সোচ্চার হয়েছি,ততবারই তাদের রোষানলে পড়েছি। এখনও তাদের হুমকি-ধামকিতে নিজেই জীবনের

নিরাপত্তাহীনতায় ভুগছি। আর আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওইসব অভিযুক্ত শিক্ষকদের কাছে বন্দি হয়ে পড়েছে। ওই অভিযুক্ত শিক্ষকরা যেকোন সময়ে আমাকে প্রাণনাশসহ জীবনের বড় ক্ষয়ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, ইতোমধ্যেই আমার নিরাপত্তার স্বার্থে

বিদ্যালয় থেকে বদলী হওয়ার জন্য আবেদন করেছি। আমি শিক্ষার্থীদের ধ্বংসের হাত রক্ষা করার জন্য প্রশ্নফাঁস সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনসহ আমি আমার জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির