1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“বরিশালের গৌরনদী উপজেলায় নলচিড়া গুচ্ছগ্রাম প্রগতি ফাউন্ডেশন (NGPF) এর উদ্দ্যেগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।” ‎

  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৪৭ জন দেখেছেন

‎“বরিশালের গৌরনদী উপজেলায় নলচিড়া গুচ্ছগ্রাম প্রগতি ফাউন্ডেশন (NGPF) এর উদ্দ্যেগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।”
‎
‎মো:মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)
‎‎নলচিড়া গুচ্ছগ্রাম প্রগতি ফাউন্ডেশন (NGPF) এর উদ্দ্যেগে ২৫ জুলাই বৃক্ষরোপন কর্মসূচি ও মানুষের মধ্যে গাছ বিতরন অনুষ্ঠান আয়োজন করা হয়।
‎বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাও: শহিদুল ইসলাম পবিত্র কুরআন থেকে তেলওয়াত এর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
‎
‎উক্ত কর্মসূচী নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা জহুর আলম বলেন আমরা বিশ্বাস করি, মানুষের টিকে থাকার জন্য যেমন খাদ্য, পানি, বাতাস প্রয়োজন, তেমনি সুস্থ পরিবেশ এবং সবুজ পৃথিবীও অপরিহার্য। পরিবেশ রক্ষা করা আজ আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
‎
‎সেই চেতনা থেকে আমাদের সংগঠন — নলচিড়া গুচ্ছগ্রাম প্রগতি ফাউন্ডেশন — এ উদ্যোগ নিয়েছে বৃক্ষরোপণ ও বিতরন কর্মসূচির, যাতে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে পারি। গাছ শুধু ছায়া দেয় না, এটি জীবন বাঁচায়। তাই বেশি বেশি গাছ লাগানোই আমাদের স্লোগান — “সবুজে বাঁচি, সবুজে বাঁচাই”।
‎পরিমেষ এই কাজে যারা সহযোগিতা করছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাজের সচেতন নাগরিকদের এ ধরনের মহৎ কাজে সংগঠন পাশে দাড়ানোর অনুরোধ করেন।।
‎
‎পরবর্তীতে সংগঠনের প্রতিষ্ঠাতা জহুর আলম পরিচালনা কমিটির সভাপতি সিপন ফকির ও সাধারন সম্পাদক রহুল আমিন সহ কমিটির নেতৃবৃন্দ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের হাতে গাছ তুলে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির