“আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত”
“বিশেষ প্রতিনিধি: এম আর ইউ মাসউদ”
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় অদ্য ২০ মে এক বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার বালিকা শাখার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন-এর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি শায়খ মোস্তাফিজুর রহমান, ফাউন্ডেশনের এডমিন অফিসার কামরুজ্জামান মুজাহিদ, আন-নাহদা মডেল মাদরাসা বালক শাখার প্রিন্সিপাল মোঃ রায়হান উদ্দিন মাসউদ এবং হিফয শাখার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইন। এছাড়াও বালিকা শাখার দায়িত্বশীল, দায়িত্বশীলা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উপস্থাপনা ও বৈজ্ঞানিক কৌতূহলের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান যুগে দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও এগিয়ে আসতে হবে।
মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন মডেল, প্রযুক্তিনির্ভর প্রজেক্ট ও পরিবেশবান্ধব উদ্ভাবনী উপস্থাপনা প্রদর্শন করে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ বিজ্ঞান মেলা সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত ছিল। মেলায় দর্শনার্থীদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা যায়।
Leave a Reply