“প্রাথমিক শিক্ষা পদক-২৬ এ মনোহরদীর সাফল্য”
মোঃ আঃ রাকিব,মনোহরদী প্রতিনিধি,নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জিত হয়েছে।
আজ ২০/০৫/২০২৬ ইং প্রকাশিত রেজাল্ট এর ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গন্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,জনাব মুহাম্মদ মোশারফ হোসেন।
একই সঙ্গে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই অর্জনে মনোহরদী উপজেলার শিক্ষা অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিকতা, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের কারণেই এ সাফল্য এসেছে।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় থাকবে এবং মনোহরদীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেলার পাশাপাশি জাতীয় পর্যায়েও আরও সুনাম অর্জন করবে।
Leave a Reply