1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“আন-নাহদা মডেল মাদরাসায় হিফয শাখার শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩১৪ জন দেখেছেন

“আন-নাহদা মডেল মাদরাসায় হিফয শাখার শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত”

বিশেষ প্রতিনিধি,এম আর ইউ মাসউদ:

আন-নাহদা মডেল মাদরাসার হিফয শাখার উদ্যোগে গত ২০ এপ্রিল ৩১ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়।

অনুষ্ঠানে শাখা প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিফয মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের সিনিয়র প্রশিক্ষক ও একাধিকবার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলহাজ্ব হাফেয ক্বারী নাজমুল হাসান (হাফিযাহুল্লাহ)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন এবং সবক প্রদান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজী। তিনি কুরআনের হিফযের গুরুত্ব ও শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের,এডমিন অফিসার মাওলানা কামরুজ্জামান মুজাহিদ, হিফয শাখার ভাইস প্রিন্সিপাল মাওলানা হেলাল উদ্দিন, হিফয ইনচার্জ হাফেয নাজমুল হাসান, হিফয শাখার শিক্ষকবৃন্দ, সবক গ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের কুরআনের সাথে আরও গভীর সম্পর্ক তৈরিতে উৎসাহব্যঞ্জক ভূমিকা রাখে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির