1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“হাফেযে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১০২ জন দেখেছেন

“হাফেযে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত”

এম আর ইউ মাসউদ,বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার খেলাফত বাজার ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৩০ মে ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য হাফেযে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের সভাপতি রফিকুল ইসলাম মিয়াজী-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলা উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশন, নোয়াখালী জেলার সভাপতি ও কড়িহাটি সালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক হানিফ মোল্লা, জয়াগ আলিম মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমাদ কালিকাপুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, শিক্ষাবিদ মাওলানা নূরুন্নবী, ইতালি প্রবাসী মাওলানা জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, ডা. কামরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পবিত্র কুরআনের খেদমতে অসামান্য অবদান রাখা ৩৯ জন হাফেযে কুরআনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অতিথিবৃন্দ হাফেযদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, সম্মাননা প্রাপ্তদের মধ্যে একজন খুদে হাফেয মাত্র ১৩৭ দিনে পবিত্র আল-কুরআনুল কারীম হিফজ সম্পন্ন করে উপস্থিত সকলের বিশেষ প্রশংসা অর্জন করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির