“উল্লাপাড়ায় ‘২৩’-এর আয়োজনে ফ্রি ব্লাডটেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত।”
মোঃশিহাবুস সাকিব, প্রতিনিধি,উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
“মানুষ মানুষের জন্য” — এই স্লোগানকে সামনে রেখে মানবসেবামূলক সংগঠন ‘২৩’-এর উদ্যোগে গত ২৭ জুলাই (রোববার) উল্লাপাড়া মার্চেন্টস্ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যে রক্তপরীক্ষা ক্যাম্পেইন।
এই ক্যাম্পেইনে সাধারণ মানুষের জন্য হেমোগ্লোবিন, ব্লাড সুগার, ব্লাড গ্রুপসহ বিভিন্ন প্রয়োজনীয় রক্তপরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল মানুষদের সহায়তা করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, “রক্ত দিন, জীবন বাঁচান” — এই আহ্বানে সকলকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে তারা ভবিষ্যতেও এধরনের আয়োজন অব্যাহত রাখবে। স্থানীয় জনসাধারণ আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
Leave a Reply