“গাজীপুর প্রেসিডেন্সি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত”
আমিনুল ইসলাম জনি,গাজীপুর।
গাজীপুর প্রেসিডেন্সি কলেজের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর প্রেসিডেন্সি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী,আল-মদিনা গার্মেন্টস এর এমডি, বোর্ড বাজার গার্মেন্টস মেশিন ব্যবশায়ী মালিক সমিতির সভাপতি,আলহাজ্ব মোঃ ইব্রাহিম তালুকদার দিদার।
উক্ত অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply