1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“পবিপ্রবির হলের ডাইনিং এর খাবারে মরা মাছি শিক্ষার্থীদের খাবার বয়কট।”

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৮০ জন দেখেছেন

“পবিপ্রবির হলের ডাইনিং এর খাবারে মরা মাছি শিক্ষার্থীদের খাবার বয়কট।”

মো: মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের ডাইনিংয়ে খাবারের মান ও কর্মচারীদের দায়িত্বহীনতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

গত (২৬ জুলাই) দুপুরে ডাইনিংয়ে পরিবেশিত ভাত ও মাংসের মধ্যে একাধিক মরা মাছি পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান।

জানা গেছে, ঘটনার দিন রান্নার দায়িত্বে ছিলেন ডাইনিং কর্মচারী মোহাম্মদ কামাল ও সাহেব আলী। শিক্ষার্থীদের অভিযোগ, খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে। এছাড়া হল প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কর্মচারীদের এমন আচরণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সম্মান উভয়ই হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে এ্যানিমেল হাসবেন্ড্রি ১১তম ব্যাচের শিক্ষার্থী শাহেদুল ইসলাম সাকিব বলেন,”আজকে ভাত নিতে গিয়ে দেখি বড় একটা পোকা। পরবর্তীতে ডায়নিংয়ের মামাকে ডেকে ভাত চেঞ্জ করে নিই। এরপর ইমরান (ডিভিএম ২০তম ব্যাচ) এসে বলে মাংসের মধ্যে মাছি। তখন ভাত রেখেই উঠে আসতে হয়েছে আমাদের। খাবারের দ্রুত মান উন্নয়ন হোক এটাই আমাদের দাবি।”

এসময় ১১তম ব্যাচের অপর আরেক শিক্ষার্থী নাজমুল হুদা ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, “আমরা প্রতিদিনের মতো ডাইনিংয়ে খেতে বসেছিলাম। একই টেবিলে আমি, সাকিব, মামুন ও ইমরান ছিলাম। ভাত নেওয়ার সময় সাকিব হঠাৎ বলল, ‘ভাতে মরা মাছি!’ সঙ্গে সঙ্গে ডাইনিং কর্মচারীকে ডেকে বিষয়টি দেখানো হয়। তখন কোনো ম্যানেজার উপস্থিত ছিলেন না। ইমরান জানান, মাংসের বাটিতেও মাছি রয়েছে। পরে সেটিও যাচাই করে সত্যতা পাওয়া যায়।”

ডাইনিং ম্যানেজার মেহেদী হাসান ইমন বলেন, “আজকে ডাইনিং এ ভাত ও মাংসের বাটিতে অনাকাঙ্ক্ষিতভাবে মাছি পাওয়া গেছে। এ বিষয়ে যারা রান্না ও পরিবেশনের দায়িত্বে ছিলো তাদের সাথে কথা বলা হয়েছে। তারা কেউই জানেন না কিভাবে ঘটনাটি ঘটেছে এবং একে অপরকে দোষারোপ করছেন। উল্লিখিত ঘটনার বিষয়ে হল প্রশাসনকেও অবগত করা হয়েছে।”

‎এ বিষয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান বলেন,” বিষয়টি ইতোমধ্যে আমি অবগত হয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ডাইনিং এর বাবুর্চিদের আগেও কয়েকবার এ বিষয়ে সচেতন করা হয়েছে।” বাবুর্চি পরিবর্তনের প্রসংঙ্গে তিনি বলেন”এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করবো।”

এছাড়া ডাইনিংয়ের ভর্তুকির প্রসংঙ্গে তিনি আরও বলেন,”সেন্ট্রাল থেকে প্রতি হলের ডাইনিংয়ের জন্যে বরাদ্দ আসলে সেটা এখানেও দেওয়া হবে।”

এধরনের সমস্যা সমাধানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। তারা জানান, সমস্যা সমাধানে উদ্যোগ না নেওয়া হলে স্মারকলিপি প্রদান কিংবা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির