1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“দেওয়ানগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণী অনুষ্ঠান”

  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৯ জন দেখেছেন

“দেওয়ানগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণী অনুষ্ঠান”

ফরিদুল ইসলাম ফরিদ, জামালপুর প্রতিনিধি:

শিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’ কর্মসূচি বাস্তবায়নে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে    কৃতি শিক্ষার্থীদের মাঝে  ক্রেস্ট ও সনদ বিতরণ বিতরণ করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় সভাপতিত্ব করেন  জেলা শিক্ষা অফিসার মো. শামছুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক  মো. শামছুজ্জামান আসিফ, সহকারী জেলা শিক্ষা অফিসার এস.এম.মোজাম্মেল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার প্রমুখ।
ক্রেস্ট ও সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাতিভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী টুটুল, সানন্দবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক ও সানন্দবাড়ি অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ, জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ প্রমুখ।

অতিথিবৃন্দের আলোচনা শেষে ২৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির