1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসায় নবীন বরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ জন দেখেছেন

মুজাহিদুল ইসলাম সাদেক (বিশেষ প্রতিনিধি) : ঐতিহ্যবাহী তাওহীদের ঝান্ডাবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার মাদ্রাসার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাদরাসার মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শায়খ আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে প্রধান আলোচকের আসন অলংকৃত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার রেক্টর ড. আ ন ম রফিকুর রহমান আল মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়েখ দেলোয়ার হোসাইন আল মাদানী ও সাবেক উপাধ্যক্ষ মাহমুদুল হাসান আল মাদানী। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

প্রধান আলোচক শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার চর্চার মাধ্যমে মুসলমানদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য নবীন ছাত্রদের নিকট আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও ইসলামী ছাত্রশিবির নরসিংদী শহর শাখার সম্মানিত সভাপতি রুহুল আমিন ও জামেয়া ক্যাম্পাস শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম সাদেক।

শিক্ষক প্রতিনিধি আবুল কালাম আজাদের সঞ্চালনায় নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয় ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির