1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

মানবতার ডাক সংগঠনের কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ জন দেখেছেন

মোহাম্মদ হাসিব,বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সামাজিক কাজের মানবিক সংগঠন “মানবতার ডাক” নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির উদ্যোগে গোখলা বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটির মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এলাকার অর্ধশতাধিক কোরআনের পাখি, যাদের কণ্ঠে কোরআনের মধুর আয়াতগুলো উচ্চারিত হয়। তাঁদের এই অনন্য পরিবেশনাগুলি মুগ্ধ করে প্রতিযোগিতায় উপস্থিত বিচারকমণ্ডলী ও উপস্থিত দর্শকদের। বিচারকরা কোরআন তিলাওয়াতের মান, শুদ্ধ উচ্চারণ, কণ্ঠস্বরের মাধুর্য এবং তিলাওয়াতের সামগ্রিক উপস্থাপনার উপর ভিত্তি করে প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করেন।

অনুষ্ঠানটির মাধ্যমে গোখলা এলাকার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে কোরআনের মধুর বাণী। প্রতিযোগিতাটি শেষ হয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পবিত্র কোরআন মজিদ ।

মানবতা ডাকের সভাপতি মো. মাহবুব আলম বলেন, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে নতুন প্রজন্ম ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আরো সমৃদ্ধ হতে পারে।

“মানবতার ডাক” সংগঠনটির প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শেখ কনক হাসান ফাহিম বলেন, তাঁদের এই প্রচেষ্টা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক বন্ধনকে দৃঢ় করার একটি মাধ্যম হিসেবেও কাজ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানবতার ডাকের প্রধান উপদেষ্টা জনাব মো. রহমত আলী, জনাব মো. আসাদুজ্জামান আসাদ, জহিরুল হক, আব্দুল আল হৃদয় ও আব্দুল আল উদয় প্রমুখ । এছাড়া বিভিন্ন মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সূর্যোদয় সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম জনি (বিএসসি), খালেরঘাট মানবকল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আরিফুল ইসলাম, আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মো. আল-মমিন হোসাইন সজিব।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির