1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩ আগস্ট”

  • আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন
Oplus_131072

“ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ,আবেদন শুরু ৩ আগস্ট”

মোঃ আক্তার হোসেন (হাইমচর,চাঁদপুর)

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে থেকে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে (৮০০) টাকা।চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে বিকাশ,নগদ,রকেট মোবাইল ব্যাংকিং ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে এসএসসি বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) বিভিন্ন ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামোতে (সনাতন) ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত সাত কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এরই মধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে।

শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা- এ তিনটি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত সব বিস্তারিত তথ্য “ওয়েবসাইটে” সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

আবেদনপ্রক্রিয়া শেষে আগামী ২২ আগস্ট শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরদিন ২৩ আগস্ট শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির