1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে কম্বাইন্ড ডিগ্রির দাবী তে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।”

  • আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৬ জন দেখেছেন

“পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে কম্বাইন্ড ডিগ্রির দাবী তে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।”

– মো: মোফাসেরুল হক তন্ময়,পটুয়াখালী। 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা “বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ” কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ মিছিল ও এএনএসভিএম অনুষদের ডিন বরাবর স্বারকলিপি প্রদান করেছে।

বুধবার (৩০ জুন) সকাল ১০ টায় এএনএসভিএম অনুষদের অডিটরিয়ামে এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সাথে ডিসিপ্লিনের শিক্ষকদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ” কম্বাইন্ড ডিগ্রির দাবিতে প্রতিটি সেমিস্টারের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরবর্তীতে ছাত্রদের রাখা বিভিন্ন প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর দিতে ব্যর্থ হওয়ার অডিটরিয়াম থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে আসেন। মিছিল নিয়ে শিক্ষার্থীরা ডিন অফিসের সামনে আসেন এবং ডিন বরাবর স্বারকলিপি জমা দেন।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক লেভেল ৩ সেমিস্টার ১ এর শিক্ষার্থী বলেন, “প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরিতে কম্বাইন্ড ডিগ্রির কোনো বিকল্প নেই। ভেটেরিনারি ও হাজবেন্ড্রি একে অপরের পরিপূরক। বর্তমানে সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো তা চালু হয়নি, যা হতাশাজনক।”

নাম প্রকাশে অনিচ্ছুক লেভেল ৪ সেমিস্টার ১ এর এক শিক্ষার্থী বলেন, “দেশের লাইভস্টক সেক্টরের উন্নয়নের স্বার্থে এই আন্দোলন অতীব গুরুত্বপূর্ণ। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এখান থেকে পিছুটানের সুযোগ নাই। আমরা আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ডিন বরাবর স্বারকলিপি জমা দিয়েছি, আগামীকাল ভিসি বরাবর স্বারকলিপি প্রদান করবো। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।”

উল্লেখ্য, এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের সকল শিক্ষার্থীরা বুধবার (৩০ জুলাই) এক বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির