1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“শিবপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ”

  • আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

“শিবপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ”

শেখ মানিক, উপজেলা প্রতিনিধি শিবপুর,নরসিংদী।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’- এর আওতায় নরসিংদীর শিবপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন সহকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন।

অনুষ্ঠানে বিগত সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৬ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির