1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:দুই যুগের অপেক্ষা এখনো শেষ হয়নি”

  • আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২৪ জন দেখেছেন

“বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:দুই যুগের অপেক্ষা এখনো শেষ হয়নি”

আবু শিহাবুত তালহা,শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ববিপ্রবি) প্রতিষ্ঠার ঘোষণা আসে ২০০১ সালে। একই বছর জাতীয় সংসদে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ পাস হলেও রাজনৈতিক অবহেলা ও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটি দীর্ঘ দুই দশক স্থবির হয়ে পড়ে।

২০২৩ সালের ২২ মে শিক্ষা মন্ত্রণালয় অবশেষে আইন কার্যকর ঘোষণা করে। এরপর ২০২৫ সালের ৩ জুন প্রফেসর ড. মো. কুদরত‑ই‑জাহানকে প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা এই প্রকল্পে নতুন গতি এনে দেয়। জেলা প্রশাসক হোসনা আফরোজ ও স্থানীয় শিক্ষা আন্দোলনকারীদের উদ্যোগে অস্থায়ী ক্যাম্পাস চালুর প্রস্তুতি শুরু হয়।

বর্তমানে ৮টি বিভাগ ও ১৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে অস্থায়ীভাবে শিক্ষাকার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। তবে স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ এখনো সম্পন্ন হয়নি। প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ এবং বাজেট বরাদ্দের প্রক্রিয়া চলমান থাকলেও দৃশ্যমান অগ্রগতি নেই।

বিশেষজ্ঞরা বলছেন, উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘসূত্রিতা, অর্থ সংকট এবং সরকারের উদাসীনতায় বগুড়াবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় এখনও বাস্তব রূপ পায়নি।

স্থানীয় শিক্ষানুরাগীরা দাবি করছেন, দ্রুত স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করে ভর্তি কার্যক্রম চালু করা হোক। অন্যথায় দুই যুগের প্রতীক্ষা শেষে এই প্রকল্পও রাজনৈতিক প্রতিশ্রুতির ফাঁদে আটকে যাবে বলে শঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির