1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“চরফ্যাশনে সেরাদের সেরা ৩৬ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়েছে”

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬০ জন দেখেছেন

“চরফ্যাশনে সেরাদের সেরা ৩৬ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়েছে”

এমদাদুল হক, বিশেষ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলায় ২০২২ ও ২০২৩ সালে বিভিন্ন শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করে ভালো ফলাফল ও সর্বোচ্চ নাম্বার অর্জন করায় শ্রেষ্ঠ শিক্ষার্থী বিবেচনায় ৩৬ জন স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিসের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে প্রতিজন কৃতি শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়েরের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমানের সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান, অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, সাবেক মেয়র আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ দিকে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন । এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির