“তা’মীরুল মিল্লাত টঙ্গী’র আইসিটি ল্যাবে যুক্ত হলো ২০ অত্যাধুনিক কম্পিউটার”
আব্দুল্লাহ আল ফয়সাল,বিশেষ প্রতিনিধি
সম্প্রতি তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে-কলমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শেখানোর জন্য ল্যাবে ২০টি অত্যাধুনিক কম্পিউটার যুক্ত করা হয়েছে। এছাড়াও ল্যাবে একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও দুইটি সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। ১৮টি টেবিল দিয়ে সাজানো এই ল্যাবে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন প্রদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
তা’মীরুল মিল্লাত টঙ্গীর এই উন্নত ল্যাবটি পরিদর্শন করতে তা’মীরুল মিল্লাত মীরহাজীরবাগ শাখা থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে। প্রতিনিধি দলটি টঙ্গী শাখার ল্যাব পর্যবেক্ষণ করে মীরহাজীরবাগ শাখার ল্যাবকেও আধুনিক করার পদক্ষেপ নেবে।
মীরহাজীরবাগ শাখা থেকে প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন প্রভাষক ফরিদ উদ্দিন এবং বিজ্ঞান ক্লাবের প্রধানসহ কয়েকজন শিক্ষক।
অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান বলেন, “আমরা উন্নত মানের কম্পিউটার ল্যাবে যুক্ত করেছি, যাতে শিক্ষার্থীরা সহজে ব্যবহারিক ক্লাস করতে পারে।”
আইসিটি প্রদর্শক আহসান হাবিব বলেন, “এতদিন কম্পিউটার সংকটের কারণে ব্যবহারিক ক্লাসগুলো সুষ্ঠুভাবে করা সম্ভব হয়নি। এখন থেকে আমরা সুন্দরভাবে ব্যবহারিক ক্লাস পরিচালনা করতে পারব।”
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এই উদ্যোগকে অভিভাবক ও শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রসাশনিক বিভাগ জানায় :-
সাধারণ শিক্ষার্থীদের চাহিদার আলোকে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধনের দ্বারপ্রান্তে। মোট ২০ টি কম্পিউটার যুক্ত করে ডিজিটাল কম্পিউটার ল্যাব সম্পুর্ন প্রস্তুত।
শ্রীঘ্রই আরো কম্পিউটার সংযোজন করা হবে।
Leave a Reply