1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের প্রথম আহ্বায়ক কমিটি গঠিত”

  • আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

“পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের প্রথম আহ্বায়ক কমিটি গঠিত”

মো: মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

বসুন্ধরা গ্রুপের মানবিক ও সমাজসেবামূলক সংগঠন ‘বসুন্ধরা শুভসংঘ’-এর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখায় প্রথমবারের মতো আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) শুভসংঘের পরিচালক ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাকারিয়া জামান এই কমিটির অনুমোদন দেন।
বিশ্ববিদ্যালয়ের তিনজন গুণী শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ  আতিকুর রহমান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং অধ্যাপক মো. আবুল বাশার খান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক  ও কালেরকন্ঠ প্রতিনিধি  সাব্বির হোসেন। সদস্য সচিব হিসেবে রয়েছেন আবু সুফিয়ান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোবাশ্বের আলী, মো. তুহিন পারভেজ, মো. মোফাসেরুল হক তন্ময় এবং জহুর আলম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন  তাপসী রাবেয়া বসরি, ইসরাত জাহান ইভা, কামরুল ইসলাম, মো. মুহিব্বুল্লাহ হাওলাদার, মো. রাফসান হাবীব তালুকদার, হাবীবা খাতুন, আরশাদুল হক সাজিন, মোছা. তাসলিমা আক্তার, তাসদীদ হাসান, তাশিক মাহমুদ অমি, শেখ সালমান ফারসী, রিয়াদ, সাগর, মো. রাজিবুল ইসলাম, মোহাম্মদ খোকন, শুভ ভৌমিক, আবু মুসা সিয়াম, মো. জুবায়ের মাহমুদ এবং মো. শাওন।
নবনিযুক্ত সদস্য সচিব আবু সুফিয়ান বলেন, “শুভসংঘ মানুষের কল্যাণে কাজ করে। পবিপ্রবি শাখার নবগঠিত কমিটি সমাজসেবামূলক ও মানবিক কাজ আরও গতিশীলভাবে পরিচালনা করবে—এটাই আমাদের অঙ্গীকার।”
আহ্বায়ক সাব্বির হোসেন বলেন,”শুভ কাজে, সবার পাশে’ এই স্লোগানকে ধারণ করে আমরা একটি মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়াতে কাজ করব। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ক্যাম্পাস গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”

উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন “শুভসংঘ যে নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক সচেতনতার মাপকাঠিতে প্রস্তুত করে তুলছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি গর্বিত যে এই নৈতিক অভিযাত্রার অংশ হতে পেরেছি। শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, শুভসংঘ হচ্ছে মূল্যবোধনির্ভর সামাজিক আন্দোলন—যার মূলভিত্তি সততা, মানবতা ও নৈতিকতা। এই আন্দোলনের প্রতিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে দেশের ইতিবাচক পরিবর্তনে অনুপ্রাণিত হয়ে কাজ করবে, এমনটাই আমার বিশ্বাস। আজকের ছাত্রছাত্রীদের মাঝে যদি মূল্যবোধভিত্তিক নেতৃত্ব, দায়িত্বশীলতা ও জাতিগঠনের প্রেরণা জাগ্রত করা যায়—তবে আগামী দিনের বাংলাদেশ হয়ে উঠবে আরও আলোকিত, আরও মানবিক। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুভসংঘ সেই আলোকবর্তিকা হয়ে উঠুক এই প্রত্যাশা করছি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির