1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় ৬৭৯ আনসার” খাগড়াছড়িতে তিনদিনব্যাপী উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু” চুনারুঘাটের তেলিউপ্তা জামে মসজিদ নির্মাণে ভিবিন্ন অনিয়মের অভিযোগ” মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই দফা হামলায় ৩ জন আহত, থানায় অভিযোগ। জবিতে সমাবর্তন ফি ২,০০০ টাকা বৃদ্ধি; বিপাকে বেকার স্নাতকরা ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে” বালিয়াকান্দিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ” শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউপির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সুরঞ্জিত রায় তপন। দানবীর ড. রাগীব আলীকে ইকরার সম্মাননা স্মারক প্রদান” জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব”

মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই দফা হামলায় ৩ জন আহত, থানায় অভিযোগ।

  • আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই দফা হামলায় ৩ জন আহত, থানায় অভিযোগ।

প্রফেসর সাকির হাওলাদার,
স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পৃথক দুইটি হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে তারাবুনিয়া গ্রামে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে তার সহকর্মী “দৈনিক সংবাদ ৭১ এর বরিশাল ব্যুরো প্রধান” এবং বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে এফডিআর এর উদ্দেশ্যে ১,৫৫,৫০০/ টাকা নিয়ে অপেক্ষমান অবস্থায় সামনের ঘরের এক মুরব্বি মহিলার সাথে কথা বলছিলেন এনায়েত হোসেন নিয়ামত মৃধা (মানবাধিকার কর্মী)। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার খলিলুর রহমান গং-রা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাৎক্ষণিক সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে এনায়েত হোসেন -কে প্রাণে না মেরে গুরুতর আহতাবস্থায় রেখে টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখমপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসার পরে তাকে (এম.আর.আই) করার জন্য ডাক্তার সাহেব ঢাকায় যাওয়ার পরামর্শ দেন।

অভিযোগে আরও বলা হয়, প্রথম ঘটনার পরদিন বিকাল সাড়ে ৫টার দিকে আহত এনায়েত হোসেনকে হাসপাতালে

দেখতে যাওয়ার পথে তার ভাতিজা আব্দুর রাজ্জাক তারাবুনিয়া রোকেয়া সড়কে পৌঁছালে একই বিবাদীরা লোহার হাতুড়ি, ছুরি ও লাঠিসোঁটা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে সেলিম মোল্লাও আহত হন। আহত দুজন বর্তমানে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযোগকারী ছনিয়া আক্তার এবং

ইউসুফ আলী বলেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক কবরস্থান সহ জমি দখলের চেষ্টা করছে। প্রতিবাদ করায় আমাদের উপর পরিকল্পিতভাবে একাধিকবার হামলা করা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির