1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি” লালপুরে চুরি হওয়া চারটি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২” কুরআনের আলোয় আলোকিত হবে কয়রার ফতেকাটি: বিশাল ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান ২৪ অক্টোবর। মানিকগঞ্জে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, জেলের এক মাসের জেল ও ১০০ টাকা জরিমানা” খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ” মানিকগঞ্জে হরিরামপুর থানার  থেকে সরকারি ৯ এমএম আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন  উধাও, ওসির বদলি ঘিরে রহস্য” খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান” মানিকগঞ্জে মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা” খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত” দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার।

আমাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তরুণদের হাত ধরে নতুন দিনের স্বপ্ন:ইউপি সদস্য প্রার্থী ইয়াছির আরাফাত

  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬০ জন দেখেছেন

“আমাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তরুণদের হাত ধরে নতুন দিনের স্বপ্ন:ইউপি সদস্য প্রার্থী ইয়াছির আরাফাত”

মোক্তার হোসেন খুলনা জেলা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নতুন মুখ হিসেবে আলোচনায় এসেছেন তরুণ ও উদীয়মান সমাজসেবক ইয়াছির আরাফাত। এলাকার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান ও জনসেবাকে মূলমন্ত্র করে তিনি ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
ইয়াছির আরাফাত জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে আসছেন। জনগণের আস্থা ও ভালোবাসাই তাকে নির্বাচনে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে জনসেবা। আমি আপনাদের সন্তান। আপনাদের দোয়া ও সমর্থন নিয়েই মানুষের কল্যাণে কাজ করতে চাই।
নির্বাচিত হলে তিনি কয়েকটি অগ্রাধিকার নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এর মধ্যে রয়েছে— স্ব-স্ব ধর্মীয় স্বাধীনতা রক্ষা, জনগণের নিরাপত্তা বিধান, ইউনিয়ন পরিষদের সকল সেবা ও ভাতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জনসম্পদ রক্ষা এবং যুবসমাজ, নারী ও শিশু কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহণ।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সকল ধরনের সেবা হবে জবাবদিহিমূলক। প্রতিটি টাকার হিসাব জনগণকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো ভেদাভেদ নয়, সবার জন্য সমান সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য।
এলাকার তরুণ, শিক্ষিত ও সচেতন মহলে ইয়াছির আরাফাতের প্রার্থীতাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তার সততা, কর্মদক্ষতা ও জনসংযোগ দক্ষতার কারণে ৫নং ওয়ার্ডের ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিনই বাড়ি বাড়ি গিয়ে তিনি সাধারণ মানুষের কথা শুনছেন এবং তাদের সমস্যার কথা নোট করছেন।
ইয়াছির আরাফাত সকলের কাছে দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করে বলেন, আপনাদের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে একটি ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। কথা দিচ্ছি, আমাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
মোক্তার হোসেন।
খুলনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির