1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাগমারা বাজারে তীব্র যানজট নিরসনে লালমাই উপজেলা প্রশাসনের জোরালো অভিযান মাদক থেকে দূরে রাখতে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে;ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সেমিনার” লালমাইয়ে ফসলি জমি থেকে ১৫ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে মিলল পরিত্যক্ত সিএনজি। লাকসামে নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। ঘোড়াঘাটে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে জনগণের চলাচলের রাস্তা সংস্কারে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যানের বিল্টু। “মেয়ের কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া’, ইতালি প্রবাসীর সঙ্গে বিয়ে; বাবা-ছেলে গ্রেপ্তার মৌলভীবাজার জেলা সদরে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিস উদ্ধোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের রুদ্ধশ্বাসে জয়: ৪ দলীয় টুর্নামেন্টের শুভসূচনা করলো বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব।

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন।

  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন।

মাহাবুব আলম তুষার 

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ নিধন রোধে আগাম অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার বড় আনুলিয়া গ্রামের জাল-সুতা ব্যবসায়ী হানিফ মোল্লার বাড়িতে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, আগামী ৮ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন হাট-বাজার ও মাছ শিকারের এলাকায় নজরদারি বাড়িয়েছে প্রশাসন ও মৎস্য বিভাগ।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বড় আনুলিয়া গ্রামের হানিফ মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়িতে মজুদ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী উদ্ধার করা হয়।

ইউএনওর হিসাবে, জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে জব্দ করা সব জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, হানিফ মোল্লার ছেলে ফরহাদ এসব নিষিদ্ধ জাল মজুদ করে আরিচা ঘাট ও আশপাশের বিভিন্ন হাট-বাজার এবং মাছ শিকারিদের কাছে বিক্রির প্রস্তুতি নিয়েছিলেন বলে তথ্য পাওয়া যায়। তবে অভিযানের সময় ফরহাদকে পাওয়া যায়নি।

পরে তথ্য জানার জন্য ফরহাদের স্ত্রী বৃষ্টি আক্তারকে (৩২) থানায় নেওয়া হয়। তবে ইউএনও জানিয়েছেন, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, বড় আনুলিয়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল ব্যবসার সঙ্গে যুক্ত ফরহাদকে আটকের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির